ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২৪ কোটি টাকার উন্নয়ন ‘জলে’

সড়কের বেহাল দশায় চলাচলে বিঘ্ন। ছবি : কালবেলা
সড়কের বেহাল দশায় চলাচলে বিঘ্ন। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শহীদ সমশের রোড (সিডস্টোর-সখীপুর সড়ক) এখন গর্ত আর জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

জানা গেছে, জানা গেছে, ২০২১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৪ কোটি টাকা ব্যয়ে সড়কের প্রায় ১৩.৭ কিলোমিটার অংশে উন্নয়ন কাজ সম্পন্ন করে। কিন্তু নির্মাণে নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে শুরু থেকেই। মাত্র দুই বছরের মাথায় রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, যার কারণে এখন প্রায়ই ঘটে দুর্ঘটনা।

প্রতিদিন হাজারো শ্রমিকবাহী বাস, পণ্যবাহী গাড়ি, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই রাস্তায় যাতায়াত করেন। কিন্তু বাটাজোড়া মিলপাড়, আরএমটি জুট মিল এবং চাঙেরপাড় এলাকায় রাস্তাটির অবস্থা সবচেয়ে করুণ। বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে থাকে, ফলে প্রায়ই গাড়ি উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এতে বিকল হয় যানবাহন, আর যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়ম-নীতি উপেক্ষা করে কাজ করায় কয়েক বছরের মধ্যেই রাস্তা ভেঙে গেছে। তারা বলেন, ২৪ কোটি টাকার উন্নয়ন কোথায় গেল, এখন সেটা রাস্তার গর্তেই হারিয়ে গেছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অতি দ্রুত ওই সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হবে।

এদিকে এলাকাবাসী দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, এই সড়কটি ভালুকা উপজেলা ও টাঙ্গাইলের সখীপুর সংযোগের প্রাণশক্তি, তাই দেরি না করে সঠিকভাবে সংস্কার না করলে দুর্ঘটনা ও ভোগান্তি আরও বাড়বে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X