রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-কাটাকাটি কিছুই থাকবে না : ফয়জুল করীম

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-হানাহানি-কাটাকাটি কিছুই থাকবে না।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, সাধারণ মানুষ যেখানে জান-মালের নিরাপত্তা পাবে সেখানেই ভোট দেবে। হিন্দুরাও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জান-মালের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ ক্ষমতায় এলে সেই উন্নয়ন ৫ বছরেই সম্ভব। আমাদের লক্ষ্য কেবল রাস্তাঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

মুফতি ফয়জুল করীম বলেন, শুধু রাস্তাঘাট উন্নয়নই একজন এমপির দায়িত্ব নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। তারা উন্নয়নের কথা বলে ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে। অথচ একজন এমপির মূল কাজ হলো আইন প্রণয়ন করা। ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে। ইসলামের পক্ষে ভোট দিলে তার বরকতও ভোটাররাই পাবেন।

অনুষ্ঠানে উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X