কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:১২ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন ডিসি সারোয়ার

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডিসি সারোয়ার। ছবি : কালবেলা
কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডিসি সারোয়ার। ছবি : কালবেলা

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা স্বাস্থ্যসেবা নিয়ে তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা ও নানা অভিযোগ করলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

স্থানীয়দের অভিযোগ, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহুদিন ধরে রয়েছে নানা সমস্যা, হাসপাতাল চত্বরের ময়লা, অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসাসেবায় অবহেলা, অ্যাম্বুলেন্স অচল, ডাক্তার ও নার্সদের স্থায়িত্বের অভাব, জনবল সংকট ও ৫১ শয্যাবিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম এখনো চালু না হওয়া। মনোযোগসহকারে অভিযোগ শোনেন জেলা প্রশাসক এবং একে এক সব সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, আমি যেখানেই যাই, মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করি। আজ কানাইঘাটেও সে উদ্দেশ্যেই এসেছি। এখানে এসে নিজ চোখে দেখলাম— অবস্থা সত্যিই খারাপ। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।

আজই (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ১৫ জন কর্মী দিয়ে নতুন ও পুরোনো ভবনের পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। স্থানীয়রাও এতে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, ধাপে ধাপে বাকি সমস্যাগুলোর সমাধান করা হবে। আজ (সোমবার) আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এখানকার লোকবল সংকট নিয়ে কথা বলব। পাশাপাশি সন্তান প্রসব সেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে। নতুন ভবনটি দ্রুত চালুর ব্যবস্থাও নেওয়া হবে। জেলা প্রশাসকের আশ্বাসে উপস্থিত জনতার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।

এ ছাড়া তিনি বেলা ১১টায় কানাইঘাট থানা পরিদর্শন করেন। দিনব্যাপী উপজেলা প্রশাসনের ও সরকারি বিভিন্ন দপ্তরের আয়োজনে বিভিন্ন সভায় যোগদান করেন। উপজেলা প্রশাসন চত্বরে গাছের চারা রোপণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১০

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১১

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১২

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৩

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৪

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৫

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৬

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৯

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

২০
X