নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে মিলল রাজনের অর্ধগলিত মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজের দুদিন পর রাজন মিয়া নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার পুখলগাঁও গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজন মিয়া উপজেলার দেশীউড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম চৌরাস্তা মোড়ে একটি চায়ের দোকান চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, গত রোববার (১৯ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রাজন। দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজনের ভাই নাসিম মিয়া বলেন, দুদিন ধরে খোঁজ করছিলাম। কেউ কোনো খবর দিতে পারেনি। আজ পুকুরে ভাইয়ের মরদেহ দেখে আমরা হতভম্ব। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এমন মৃত্যু কল্পনাও করিনি।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X