খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেয়ালের উপর পড়ে ছিল বস্তায় মোড়ানো নবজাতক

নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

খুলনার তেরখাদায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার শেখপুরায় একটি ভবনের দেওয়ালের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ফজরের নামাজ শেষে ফেরার পথে দেওয়ালের উপর একটি প্লাস্টিকের বস্তা চোখে পড়ে স্থানীয়দের। তারা বস্তাটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তেরখাদা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অজ্ঞাত কেউ নবজাতকটিকে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X