ময়মনসিংহ ব্যুরো ও ফুলপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

চার বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে হত্যা

আবুয়া রবি দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
আবুয়া রবি দাসকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলপুরে চার বছরের নাতনিকে ধর্ষণের প্রতিবাদ করায় বৃদ্ধা দাদিকে কুপিয়ে গুরুতর আহত করেছেন ধর্ষক আবুয়া রবি দাস। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত বৃদ্ধার মৃত্যু হয়। এদিকে পুলিশ আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ অক্টোবর) ভোরে মারা যান বৃদ্ধা। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

গ্রেপ্তার আবুয়া রবি দাস (২৭) ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের আমুয়াকান্দা মুচি বাড়ির কাচ্চু রবি দাসের ছেলে।

জানা যায়, ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা এলাকায় খাদ্যগুদামের পাশে মুচি সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। গত সোমবার রাত ৯টার দিকে শ্যামাপূজার অনুষ্ঠান চলছিল মুচি পাড়ায়। ওই সময় পাড়ার বাসিন্দা আবুয়া রবি দাস চার বছরের এক শিশুকে খেলনা কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে নির্জন একটি স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকে।

এ সময় সমস্ত ঘটনা জানালে শিশুটির বৃদ্ধা দাদি অভিযুক্তের কাছে গিয়ে প্রতিবাদ জানান। তখন ধর্ষক আবুয়া রবি দাস শিশুর দাদিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দাদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

অবস্থা গুরুতর হওয়ায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সেখানে বৃদ্ধার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে পাঠানোর প্রয়োজন হয়। কিন্তু সেখানে আইসিইউ সংকটে বৃদ্ধাকে ফের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফেরত নিয়ে আসা হচ্ছিল৷ কিন্তু পথিমধ্যেই বুধবার ভোর ৪টার দিকে বৃদ্ধার মৃত্যু হয়।

এদিকে ধর্ষণের শিকার শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবিএম মোশারফ হোসেন কালবেলাকে বলেন, মুচি সম্প্রদায়ের শিশুকে ধর্ষণের প্রতিবাদ করায় আবুয়া রবি দাস শিশুটির দাদিকে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। আমাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো দেখিনি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি কালবেলাকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X