মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২৬ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতার গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি

গোয়ালঘরের ভাঙা তালা। ছবি : কালবেলা
গোয়ালঘরের ভাঙা তালা। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ রিংকুর গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সিধুলী ইউনিয়নের সদরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া ছোট-বড় আটটি গরুর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগী আবু সাঈদ রিংকু। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এবং সদরাবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে।

এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আবু সাঈদ রিংকু বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গরুগুলো গোয়ালঘরে রেখে দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে আমার বাবা বাইরে গিয়ে দেখেন সব ঠিক আছে। পরে ভোর ৪টার দিকে বের হয়ে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা। বাবার কান্নার চিৎকার শুনে উঠে দেখি গোয়ালে নয়টা গরুর মধ্যে আটটা গরু নেই। ধারণা করা হচ্ছে, চোরচক্র ৯টি গরু নিয়ে পালানোর সময় একটি গরু তাদের হাত থেকে ছুটে যায়। পরে তারা বাকি ৮টি গরু নিয়ে পালিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনার খবর পেয়ে সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X