ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪১ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ভেদরগঞ্জে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : কালবেলা
ভেদরগঞ্জে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : কালবেলা

বর্ণিল আয়োজনে শরীয়তপুরের ভেদরগঞ্জে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সখিপুর প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়। সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি এম এম জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং কালবেলার উপজেলা প্রতিনিধি শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরীয়তউল্লাহ কলেজের অধ্যক্ষ অশোক চন্দ্র টিকাদার, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ, শহীদ সিরাজ সিকদার কলেজের সহকারী অধ্যাপক মোতালেব মাঝি, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সখিপুর ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সরদার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম, কালবেলা-এর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ সিহান, নিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, সখিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমীন জুয়েল, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান রিদয়, গোসাইরহাট উপজেলা প্রতিনিধি সাহেদ আলম, আক্তার হোসেন, বাবু সিকদার, তাহের আলী, কাইউম খান ও আল আমিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যভিত্তিক প্রতিবেদন ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে দৈনিক কালবেলা অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও সামাজিক সমস্যার চিত্র সংবাদে তুলে ধরায় পত্রিকাটির অবদান প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় রেখে কালবেলা ভবিষ্যতে দেশের গণমাধ্যম জগতে আরও অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় সাংবাদিকদের সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ তৈরি এবং সংবাদ সংগ্রহে প্রশাসনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সখিপুর প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল এস টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ঢালী। তিনি বলেন, কালবেলা শুধু একটি পত্রিকা নয়—এটি সত্যের পক্ষে কলমধারীদের এক পরিবার। এর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X