টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্র অপহরণ, ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি

অপহৃত স্কুলছাত্র রিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত
অপহৃত স্কুলছাত্র রিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন নামে ৭ম শ্রেণির এক ছাত্র অপহৃত হয়েছে।

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক স্কুলছাত্র অপহরণের শিকার হয়েছেন। এ ঘটনায় টেকনাফ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অপহৃতের বাবা আব্দুর রশিদ।

বুধবার (২২ অক্টোবর) রাতে অজ্ঞাত নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

অপহরণের শিকার রিয়াজ উদ্দিন হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা। সে টেকনাফের লেদা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, রিয়াজ পড়ালেখার পাশাপাশি বাবার ব্যাটারিচালিত টমটম চালিয়ে পরিবারে সহায়তা করে। মঙ্গলবার সকাল ১১টার দিকে টমটম গাড়ি নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় বুধবার রাতে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, ‘রিয়াজ বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র।’

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. জিয়াদ নুর কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বিষয়টি আমি সোশ্যাল মিডিয়ায় দেখার পর আমাদের টিম ঐ জায়গায় কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X