নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মেগা প্রজেক্টের হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে হাসিনা : আশরাফ উদ্দিন

নরসিংদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। ছবি : কালবেলা
নরসিংদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেছেন, মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে শেখ হাসিনা। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ইউনিয়ন থেকে শুরু করে কোনো ধরনের নির্বাচনে কেউ নিজের ভোট নিজে দিতে পারে নাই।

তিনি বলেন, শেখ হাসিনা দেশটাকে নর্দমায় ফেলে চলে গেছে। এর থেকে দেশকে পুনরুদ্ধার করতে ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনাসভায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরার মরজাল উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন বকুল বলেন, গত ১৭ বছর হাসিনার নির্যাতন সহ্য করে বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে রাজনীতি করেছি। আর আমাদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে মিলে রাস্তাঘাটের টেন্ডারবাজি করে চলেছেন।

তিনি আরও বলেন, মনোনয়ন দল দেবে। দলই বাছাই করে নেবে কে চাঁদাবাজি করে আর কে চাঁদাবাজদের ধরে। যে সমাজ ও মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করে তাকেই মনোনয়ন দেওয়া হবে। আপনার আমার মনোনয়ন নিয়ে চিন্তা করতে হবে না।

এসময় মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে এ সময় রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুঁইয়া, মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X