মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লিটন ত্রিপুরা। ছবি : কালবেলা
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লিটন ত্রিপুরা। ছবি : কালবেলা

খাগড়াছড়ির আলুটিলা ঘুরতে যাওয়ার সময় এক স্কুলশিক্ষিকাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলশিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার লিটন ত্রিপুরা (২৪) খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

মামলার এজাহার ভুক্তভোগী স্কুলশিক্ষিকা উল্লেখ করেন, তিনি সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে বন্ধুদের সঙ্গে আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার সময় লিটন ত্রিপুরা নামের ওই যুবক তাদের পিছু নেয়। তারেং এলাকায় পৌঁছালে লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর অভিযুক্ত যুবক শিক্ষিকার কাছে ১০ হাজার টাকা দাবি করে। তখন শিক্ষিকা তার বন্ধুকে টাকা নিয়ে আসতে বললে বন্ধু বিষয়টি সেনাবাহিনী ও স্থানীয়দের জানান। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে এবং মাটিরাঙ্গা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X