রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সঠিক পুনর্বাসনে পথশিশুরা হবে দেশের সম্পদ : সমাজসেবা পরিচালক

রাজশাহীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
রাজশাহীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র কর্মসূচির পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেছেন, পথশিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সঠিক পুনর্বাসন ও পরিচর্যার মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এর ফলে তারা রাষ্ট্রের মূল্যবান সম্পদে পরিণত হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় থাকা শিশুরা আশ্রয় পায়। এর মধ্যে রয়েছে মা-বাবাহীন, গৃহহীন এবং অপরাধ জগতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে শিশুরা। তাদের নিরাপত্তা, পুনর্বাসন ও সামাজিক একীভূতকরণের লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিচালক আবদুল হামিদ বলেন, সরকার ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারি সেবা শক্তিশালী হলে পথশিশুরা সমাজের বোঝা নয়, বরং রাষ্ট্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিশুদের শুধু আশ্রয় দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সমন্বিত সেবা নিশ্চিত করতে হবে। পুনর্বাসন কার্যক্রম যত শক্তিশালী হবে, দেশের ভবিষ্যৎ তত সমৃদ্ধ হবে।

এ সময় তিনি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক কার্যক্রম, শিশুদের পুনর্বাসন প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের মানসিক বিকাশ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং পরিবারভিত্তিক পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মো. কামাল উদ্দীন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X