বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না : শিবির সভাপতি

বিএম কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
বিএম কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আদর্শ চর্চা করতে পারেন। শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা শিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আদর্শ নিয়ে যে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি- অতীতে হয়ে ছিল, তা আর বাংলাদেশে হবে না।

বিএম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য দেন বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম ও শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনর রশীদ রাফি।

এ ছাড়া অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান, বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ নেতারা।

অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং শিক্ষাজীবনে ইতিবাচক মানসিকতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা আরও বলেন, ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে তরুণ প্রজন্মকে। জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাৎ আমরা ভুলে যাব না। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১১

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১২

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৩

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১৪

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১৫

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১৬

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১৭

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৮

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৯

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

২০
X