বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

নাটোরের বড়াইগ্রামে গোডাউনে অভিযান চালায় যৌথবাহিনী। ইনসেটে গুলির খোসা। ছবি : কালবেলা
নাটোরের বড়াইগ্রামে গোডাউনে অভিযান চালায় যৌথবাহিনী। ইনসেটে গুলির খোসা। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে অবস্থিত ‘শিহাব এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এক অভিযানে এসব উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলামসহ যৌথবাহিনী।

প্রতিষ্ঠানের মালিক শিহাব হোসেন (৩৫) দাবি করেছেন, তিনি বৈধভাবেই সরকারি নিলামের মাধ্যমে এসব গুলির খোসা ক্রয় করেছেন। তিনি বলেন, আমার সব কাগজপত্র বৈধ। ঢাকা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমেই গুলির খোসাগুলো ক্রয় করেছিল একটি প্রতিষ্ঠান, আমি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আবার পুনরায় বৈধভাবে ক্রয় করি। এর সব নথিপত্র আমি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে দেখিয়েছি।

পুলিশ সুপার তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, শিহাব এন্টারপ্রাইজে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা পাওয়া গেছে। কাগজপত্র যাচাই করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বৈধভাবে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খোসাগুলো ক্রয় করেছে। সবকিছু ঠিক আছে। বিষয়টি প্রথমে সন্দেহজনক মনে হলেও যাচাইবাছাই শেষে দেখা যায়— এটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় কেনা-বেচা করা সামগ্রী।

এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য দেখা দিলেও পরে বিষয়টি পরিষ্কার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে গুলির খোসাগুলো শিহাব এন্টারপ্রাইজের গোডাউন ঘরেই রাখা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X