সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

প্রয়াত আ.লীগ নেতা অ্যাড. মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেন অ্যাড. আব্দুল আওয়াল। ছবি : কালবেলা
প্রয়াত আ.লীগ নেতা অ্যাড. মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেন অ্যাড. আব্দুল আওয়াল। ছবি : কালবেলা

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওয়ামী লীগের প্রয়াত এক নেতার কবর জিয়ারত করেছেন। প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর এই কাজ স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) তিনি কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জানা যায়, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওনা ইউনিয়নে গণসংযোগের সময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাবা প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেন। প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগে দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে নির্বাচনি কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সামাজিক সৌজন্য হিসেবেও মন্তব্য করছেন।

আরও পড়ুন : কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল আওয়াল কালবেলাকে বলেন, নির্বাচনি প্রচারে যাওয়ার পথে প্রয়াত নেতার কবর সামনে পড়ায় জিয়ারত করেছি। অ্যাডভোকেট মতিয়ার রহমান আমার সিনিয়র ছিলেন এবং তার চেম্বারে দুই-তিন বছর কাজ করেছি। বিষয়টি যেভাবে নেওয়া হয়েছে, আসলে সেরকম নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X