দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতির স্বার্থে সব আত্মত্যাগে আমরা প্রস্তুত : জুয়েল

কুষ্টিয়ার দৌলতপুরে ৩১ দফার সুফল তুলে ধরে লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখছেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
কুষ্টিয়ার দৌলতপুরে ৩১ দফার সুফল তুলে ধরে লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখছেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, জাতির স্বার্থে দেশের স্বার্থের প্রয়োজনে আমরা সব আত্মত্যাগে প্রস্তুত। আমাদের নেতা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, কারণ এখনো বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজারে উঠান বৈঠকে সাধারণ ভোটারদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্যে এসব বলেন।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনার জন্য ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার যেন প্রতিটি মানুষ তার মূল্যবান ভোটটি ধানের শীষে দিতে পারে সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে।

তিনি আরও বলেন, গত ২৭ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান খুলনা বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডেকে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেদিন ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আলাদা করে কথা বলেননি আমাদের নেতা তারেক রহমান। বরং সবাইকে সামগ্রিকভাবে দলীয় কর্মপন্থা সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। কিন্তু পরে অবাক হয়ে দেখি, খুলনা বিভাগের একজন মনোনয়নপ্রত্যাশীর কিছু সমর্থক মিষ্টি বিতরণ করে বলছেন তারা নাকি মনোনয়ন পেয়েছেন, যা মোটেই সঠিক নয়। তাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।

দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে জুয়েল বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শের সৈনিক। জাতির স্বার্থে দেশের স্বার্থের প্রয়োজনে আমরা সব আত্মত্যাগে প্রস্তুত। দৌলতপুরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই ভেদাভেদ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করি।

অনুষ্ঠানে তিনি ৩১ দফার বিভিন্ন দিক ও তার সুফল সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেন এবং জনগণকে বিএনপির কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে আহ্বান জানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X