মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বেশি বিনিয়োগ হবে : আমীর খসরু

চট্টগ্রামে রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা 
চট্টগ্রামে রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা 

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের হালিশহরে রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা নির্ভর। শিক্ষিত না হলে জাতি নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, তার জন্য শিক্ষায় সবচেয়ে বেশি জোর দিতে হবে। নারী ক্ষমতায়ন ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। নারীদের সঙ্গে নিয়েই দেশ গড়তে হবে।

মেয়েদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মেয়েদের শিক্ষার ব্যাপারে বেশি জোর দিতে হবে, যাতে তারা স্বামীর মুখাপেক্ষী না হয়। বিশ্বে প্রযুক্তিতে যে পরিবর্তন আসছে, সেই প্রযুক্তির সঙ্গে যদি আমাদের মেয়েরা যুক্ত হতে না পারে, তাহলে তারা পিছিয়ে পড়বে। শুধু পড়ালেখা করলেই হবে না—তাদের কম্পিউটার শিক্ষায় দক্ষ হতে হবে।

‘আমরা মেয়েদের সর্বক্ষেত্রে দেখতে চাই— চাকরিক্ষেত্রে, ক্রীড়াঙ্গনে, রাজনীতিতে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য অনেক অবদান রেখেছেন। আগামীতে নারী শিক্ষার অগ্রগতির জন্য তারেক রহমানও নানা পদক্ষেপ নেবেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের পেছনে তাকানোর সময় নেই, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। নতুন বাংলাদেশে বড় বড় ব্রিজ বা দালান নয়, প্রয়োজন সুশিক্ষিত জাতি। প্রতিটি স্কুলে ল্যাবরেটরি থাকতে হবে, কারিগরি শিক্ষার সুযোগ রাখতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও শিক্ষার অংশ—এসব একসঙ্গে চালিয়ে যেতে হবে। বিগত দিনে আমরা অনেক স্কুলে দালান নির্মাণ করেছি; ভবিষ্যতে ইনশাল্লাহ শিক্ষার মানোন্নয়নে আরও বেশি গুরুত্ব দেব।

বিদ্যালয় কমিটির সভাপতি মো. শফিউল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষিকা রোকেয়া বেগম ও সামিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিবুর রহমান। বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, মঞ্জুর আলম, সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাসেম, সাবেক কাউন্সিলর জেসমিন খানম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক তাজউদ্দীন, বিপাশা রূপা, শাহিন আক্তার, বিএনপি নেতা আবু জহুর, মোহাম্মদ সাইফুল, নূর সেলিম বাঙালি, মহল্লা কমিটির সভাপতি আবুল বাশার ও রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X