সিলেট ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : কালবেলা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : কালবেলা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ধাক্কা লাগার ৫ ঘণ্টা পর বিমানের বিকল্প ফ্লাইটে সিলেট থেকে যুক্তরাজ্য গেলেন ২৬২ যাত্রী।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটে আগের ফ্লাইট নম্বর (বিজি-২০২) অনুযায়ী লন্ডনের উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ছেড়ে যায় ঢাকা থেকে আসা বিকল্প বিমানটি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোর্ডিং ব্রিজ সরানোর সময় অসাবধানতাবশত ২৬২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের-২০২ বিমানটি বাংলাদেশ থেকে লন্ডন যাত্রা শুরুর আগ মুহূর্তে অসাবধানতাবশত বিমানের ইঞ্জিনে ঘষা লাগে। ঝুঁকি নেওয়া যাবে না ভেবে আমরা তাৎক্ষণিকভাবে বিমানটি বাতিল করি এবং যাত্রীদের নামিয়ে আনি।

তিনি আরও বলেন, যাত্রীদের গন্তব্যে যাওয়া নিশ্চিত করতে ঢাকা থেকে বিকল্প আরেকটি উড়োজাহাজ সিলেটে আনা হয়। যাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থাও নিশ্চিত করে বিমান কর্তৃপক্ষ। পরে বিকেল ৪টা ৫ মিনিটে আগের ফ্লাইট নম্বর (বিজি-২০২) অনুযায়ী সেই উড়োজাহাজে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রীরা।

এর আগে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে যাত্রী ওঠার পর উড়োজাহাজটি বোর্ডিং ব্রিজ থেকে সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে আঘাত লাগে। এতে উড়োজাহাজটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এতে উড়োজাহাজটি যাত্রী নিয়ে উড্ডয়ন করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X