মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত। ছবি : কালবেলা
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত। ছবি : কালবেলা

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম সর্বপ্রথম কেন্দ্রীয় শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিনরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক ও প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন স্কুল (অনুষদ), ডিসিপ্লিন (বিভাগ), প্রভোস্ট কাউন্সিল, বিভিন্ন দপ্তর, অফিসার্স কল্যাণ পরিষদ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি বিএনসিসি আর্মি, নেভাল ও এয়ার উইংয়ের সদস্যরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া রাতে আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, আবাসিক হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X