যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্যান্টের পকেটে লুকানো ছিল স্বর্ণের ৬ বার

আটক আবু বক্কর সিদ্দিক। ছবি : সংগৃহীত
আটক আবু বক্কর সিদ্দিক। ছবি : সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৭৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।

আটক আবু বক্কর সিদ্দিক বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

বিজিবি জানায়, রুহুলের প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা করেছিলেন।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X