মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালো পুলিশবাহী বাস, আহত ২৭

সড়ক দুর্ঘটনার কবলে পড়া পুলিশ সদস্যদের বহনকারী বাস। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনার কবলে পড়া পুলিশ সদস্যদের বহনকারী বাস। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পুলিশ লাইনে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে দামপাড়া পুলিশ লাইনের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

নগর পুলিশের উপকমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য নারী পুলিশ সদস্যদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইন থেকে বের হচ্ছিল। উঁচু স্থান থেকে ঢালু পথে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের একটি গাছে ধাক্কা খায় এবং উল্টে যায়।

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আহত ১৪ জন নারী পুলিশ সদস্য চমেকে আনা হয়। এদের মধ্যে ১২ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দুইজন চিকিৎসাধীন আছেন। তারা শঙ্কামুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X