কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৩:৪০ এএম
অনলাইন সংস্করণ

আখাউড়ার ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিলেন কবীর ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী প্রচারণায় জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী প্রচারণায় জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় মানুষের ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিয়েছেন জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি মসজিদপাড়া, মালদারপাড়া, সড়ক বাজার, শ্রীশ্রী রাধা মাধব আখড়াসহ ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন।

কর্মসূচিতে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়; এটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতায়নের রাষ্ট্র গঠনের জাতীয় অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে।

দিনের শুরুতে তিনি নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

দিনব্যাপী এ প্রচারণায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X