ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে : কায়সার কামাল

ময়মনসিংহ জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা
ময়মনসিংহ জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমে মানুষ সন্দিহান হচ্ছে। দেশের প্রতিটি ক্রিয়াশীল রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেই সনদ বর্তমানে উপস্থাপন করা হয়নি। আমরা এর নিন্দা, প্রতিবাদ জানাই।

তিনি বলেন, আমরা দেখেছি, শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, কিন্তু এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে, এটা লজ্জাজনক।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, জুলাই সনদের কিছু অনুচ্ছেদ সংসদ নির্বাচনের পরে ২৬০ দিনের মধ্যে যদি সংবিধানে সন্নিবেশিত করা না হয়, তাহলে সেগুলো অটো সন্নিবেশিত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশসহ বিশ্বের কোথাও এ ধরনের নজির নেই। তাই প্রতারণা বন্ধ করে অবিলম্বে স্বাক্ষরিত জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করুন। বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনা এর উৎকৃষ্ট নজির।

নির্বাচন প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমানে দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে আমরা ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। ওই সংগ্রামে আমরা হারিয়েছি ভাই-বোন ও বন্ধুকে। বিগত জুলাই গণঅভ্যুত্থানে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে দুই হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে।

বিএনপির এ নেতা বলেন, আমরা মনে করেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায়ের পর দেশ গণতান্ত্রিক সরকার পাবে। যে ভোটের জন্য মানুষ জীবন দিয়েছিল সেই ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের মানুষ সন্দিহান হচ্ছে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ফেব্ররুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়ে জাতিকে ওয়াদা দিয়েছেন। আমরাও আশান্বিত হয়েছি, কিন্তু নির্বাচন নিয়ে জাতির ভাগ্যকাশে দুর্যোগের ঘনঘটা দেখছি। নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা করলে আইনজীবী সমাজ মেনে নেবে না।

বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে কায়সার কামাল বলেন, দেশের মানুষ আইনের শাসনে বিশ্বাসী কিন্তু বর্তমান আইন উপদেষ্টা মাঝে মাঝেই জুডিশিয়ারি বিষয় নিয়ে তীর্যক মন্তব্য করছেন। দেশের আইনজীবী সমাজ এটা ভালোভাবে নিচ্ছে না, থামুন। না হলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।

জুডিসিয়াল কমিশন গঠন প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১ দফা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপির সরকার গঠন করলে জুডিসিয়াল কমিশন গঠন করে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে। তাই আইনজীবীদের আগামী নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ সময় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েতুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, সহিদুজ্জামান, আব্দুল্লাহ আলমাহবুব, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল, আইনজীবী নেতা নূরুল হক, রেজাউল করিম চৌধুরী ও মাসুদ তানভীর তান্না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X