কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:১৬ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কারণে সিলেটের বিভিন্ন এলাকায় আজ সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২ নভেম্বর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, উন্নয়ন প্রকল্পের আওতায় গাছপালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ নানা কাজ সম্পন্ন করা হবে।

নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে হবে, যাতে অসাবধানতাবশত কেউ দুর্ঘটনার শিকার না হন। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X