মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ২টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

বাঁ থেকে মঈনুল ইসলাম খান শান্ত ও আফরোজা খানম রিতা। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মঈনুল ইসলাম খান শান্ত ও আফরোজা খানম রিতা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মানিকগঞ্জের দুটি আসনে প্রার্থী হলেন যারা : মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিংগাইর) আসনে সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে সত্রিুয় আফরোজা খানম রিতা। বিএনপির গত ১৭ বছরের দুঃসময়ে এ জেলার নেতাকর্মীদের ওপরে ছায়া দিয়ে রাজপথে সংগ্রাম করেছেন তিনি। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা। অন্য দিকে মঈনুল ইসলাম খান শান্ত বিএনপির তৃণমূল পর্যায়ে সুপরিচিত মুখ। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

মঈনুল ইসলাম খান শান্ত ও আফরোজা খানম রিতার মনোনয়ন ঘোষণায় জেলা বিএনপির নেতাকর্মীদের নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার বিএনপির নেতাকর্মীরা জানান, দল যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। আসন্ন নির্বাচনে এ দুই প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১১

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১২

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৩

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৪

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৫

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৬

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৭

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৮

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৯

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

২০
X