মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়নের ধারাবাহিকতায় রাশেক রহমানকে প্রয়োজন : আশিকুর রহমান

মিঠাপুকুরে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আশিকুর রহমান এমপি। ছবি : কালবেলা
মিঠাপুকুরে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আশিকুর রহমান এমপি। ছবি : কালবেলা

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

মিঠাপুকুর উপজেলায় শহীদ স্মৃতি কেন্দ্র, হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা ও শিক্ষা সহায়তা ফান্ড গঠন করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে রাশেক রহমানকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন এইচ এন আশিকুর রহমান এমপি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা উপকমিটির সদস্য রাশেক রহমান।

উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন বিল্ডিং ভেঙে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের চার তলা বিশিষ্ট মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদ কমিটি। মসজিদটি পুনঃনির্মাণ করার আগে সার্বিক সহোযোগিতার বিষয়ে জননেতা এইচ এন আশিকুর রহমান এমপি ও তার সন্তান রাশেক রহমানের কাছে সার্বিক সহোযোগিতা চান মসজিদ কমিটি। মসজিদ কমিটি ও স্থানীয়দের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত ও সরকারি সহায়তা প্রদান করেন মিঠাপুকুরের সংসদ সদস্য ও রাশেক রহমান। সবার প্রচেষ্টায় আজ চারতলা বিশিষ্ট মসজিদ নির্মাণকাজের শুভ সূচনা হলো।

শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান নওশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রকিবুল হাসান, শঠিবাঠি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মেজবাহুর রহমান মঞ্জু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আনোয়ার সাদাত লেমন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আনিছুর রহমান

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

‘রোনালদো না খেললেই ভালো হতো’

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

১০

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

১১

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১২

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

১৩

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

১৫

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

১৬

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

১৭

বিশ্বকাপ মাতানো আর্লিং হালান্ডের অজানা গল্প

১৮

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

১৯

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

২০
X