খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতের আগুনে পুড়ল ২৩ দোকান

পুড়ে যাওয়া দোকানের স্থান থেকে জিনিসপত্র খুঁজে নিচ্ছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ছবি : কালবেলা
পুড়ে যাওয়া দোকানের স্থান থেকে জিনিসপত্র খুঁজে নিচ্ছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মহালছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ব্যবসায়ীরা ধারণা, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানো কাজ শুরু। এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাসদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুন লাগার সময় বাজারে সব দোকান বন্ধ ছিল। এ ছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দোকানঘরে বজ্রপাত পড়লে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X