খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় ব্যাটারিচালিত ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, অভয়নগর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন সুমাইয়া। পথে চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই তরুণী নিচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন কালবেলাকে জানান, দুর্ঘটনার সংবাদ জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। মৃতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১০

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১১

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১২

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৩

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৪

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৫

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৬

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৭

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৮

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৯

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

২০
X