গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য, সম্পর্ক ছিন্নের ঘোষণা বাবার

জামায়াত প্রার্থী বাবা ও যুবদল নেতা ছেলে। ছবি : সংগৃহীত
জামায়াত প্রার্থী বাবা ও যুবদল নেতা ছেলে। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।

জানা গেছে, গত ৭ নভেম্বর বরিশালের গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে বক্তব্য দেন আরাফাত বিল্লাহ খান।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমার বাবা হাফেজ কামরুল ইসলাম খান জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন। আমি আমার জায়গা থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে বলতে চাই, আমি আমার জীবনের শেষ পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করব। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যদি আপনাদের কেউ বলে- ভাই আপনারা যে বিমানে উঠেছেন সেই বিমানের পাইলট ইউটিউব দেখে বিমান চালানো শিখেছে; আপনারা কি সেই বিমানে ভ্রমণ করবেন? আমাদের স্বপন ভাই দুই দুইবারের এমপি। তার পূর্ব অভিজ্ঞতা আছে, সুতরাং আমরা আমাদের সুরক্ষার স্বার্থে স্বপন ভাইকে বিজয়ী করব।

এ ঘটনার পর জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান যুবদল নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য।’

ডিলেট করে দেওয়া স্ট্যাটাস

যদিও পরবর্তীতে তিনি ফেসবুক পোস্টটি ডিলেট করে দিয়েছেন। তিনি জানান, দলের কেন্দ্রীয় নেতাদের অনুরোধে তিনি পোস্টটি ডিলেট করেছেন।

কামরুল ইসলাম খান অপর এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমাকে পিতা পরিচয় দিয়ে ৭ নভেম্বর গৌরনদী পাইলট স্কুল মাঠে বিএনপির পক্ষ নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে কেহ হতাশ হবেন না। আমি আজ চিকিৎসা শেষে ঢাকা থেকে বাসায় ফিরে দুই উপজেলার আমির, আসন পরিচালক ও অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে সিদ্ধান্ত নেব, ইনশাআল্লাহ। আমরা যখন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে মাঠে নেমেছি, বিজয়ের মালা জামায়াতে ইসলামীর হবেই হবে।’

দ্বিতীয় স্ট্যাটাস

ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে জামায়েত ইসলামীর প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান বলেন, কেন্দ্রের নির্দেশে প্রথম পোস্টটি ডিলেট করেছি। আমার ছেলে বক্তব্য যাইই দিক, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X