চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে নৌবন্দরে উদ্বোধনের অপেক্ষায় কুঞ্জলতা

কুঞ্জলতা ফেরি। ছবি : কালবেলা
কুঞ্জলতা ফেরি। ছবি : কালবেলা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের চিলমারী-রৌমারী নৌপথে চলাচলের জন্য কুঞ্জলতা নামে একটি ফেরি সংযুক্ত করা হয়েছে। আরিচা ঘাট থেকে আসা কুঞ্জলতা নামের ফেরিটি শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চিলমারী নদীবন্দরে নোঙর করছে।

চিলমারী নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর উপপরিচালক (সিরাজগঞ্জ) মো. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ মাসের ২০ সেপ্টেম্বর ফেরি সার্ভিস চালু করা হবে।

এদিকে চিলমারী নদীবন্দর থেকে রৌমারী নদীপথে ফেরি চালুর অপেক্ষার প্রহর গুনছে লাখো মানুষ। ফেরিটি চালু হলে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলা জেলা শহরের সঙ্গে দ্রুততম যোগাযোগের আওতায় আসছে।

ফেরিটি শুক্রবার সন্ধ্যায় চিলমারী নদীবন্দরে এসে পৌঁছানোর পর উৎসুক মানুষের ভিড় পড়েছে।

বিআইডব্লিউটিএর তথ্যমতে, চিলমারী-রৌমারী নৌপথের দৈর্ঘ ২১ কিলোমিটার। তবে ড্রেজিংয়ের মাধ্যমে এই পথের দৈর্ঘ্য ১৩ থেকে ১৪ কিলোমিটারে নামিয়ে আনার চেষ্টা চলছে। নাব্যতা সংকট কাটিয়ে ফেরি সার্ভিস চালু রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া থাকবে বলে আশ্বাস দেন তারা।

ফেরি সার্ভিস চালু হলে চিলমারী-রৌমারী-রাজীবপুর নয়, কুড়িগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। যাতায়াত খরচও কমে যাবে। তাছাড়া এ অঞ্চলের মানুষের ব্যবসায়িক পরিধি ক্রমশ বাড়বে বলে ধারণা করা হয়।

বিআইডব্লিউটিএর উপপরিচালক (সিরাজগঞ্জ) মো. মাহফুজার রহমান বলেন, চিলমারী ও রৌমারী ঘাটের প্রস্তুতি শেষে কুঞ্জলতা নামে একটি ফেরি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়েছে। এ মাসের ২০ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু করা হবে।

তিনি আরও বলেন, এদিন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন এমপি প্রমুখ উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X