কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইসসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতদের মধ্যে দুইজনের বাড়ি মাদারীপুরে, একজনের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ও বাকি ৭ জনের বাড়ি নাগেশ্বরী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান কালবেলাকে জানান, পরীক্ষা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতির সময় ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছে প্রশ্নপত্রের ফটোকপি ডিভাইস পাওয়া গেছে। তবে পরীক্ষার কেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে আটককৃতদের নিকট পাওয়া প্রশ্নপত্রের মিল আছে কি না তা এখনও মিলিয়ে দেখা হয়নি।

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী, সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ হাজার ২শ ৭৪ জন পরীক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X