রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধমির্ণী রাহাত আরা বেগম। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধমির্ণী রাহাত আরা বেগম। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম ধানের শীষের জন্য ভোট চেয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বামীর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি ধানের শীষের জন্য ভোট চান।

সভায় ইউনিয়নের সকল ধর্মের প্রায় হাজারের বেশি নারী উপস্থিত হন এবং নতুন করে সনাতন ধর্মালম্বী শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন। এ সময় তিনি নারীদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের কেমন ভূমিকা থাকা দরকার সে বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিমা রানী নামের এক নারী বলেন, আমরা এ অঞ্চলের নারীরা কী কী কাজে দক্ষ তা বলেছি। তিনি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান করেছেন। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি। আশা করি আমাদের উদ্যোক্তা হতে তারা সুযোগ সৃষ্টি করে দিবেন।

রেহেনা পারভীন বলেন, আমরা ঠাকুরগাঁওয়ের নারীরা অবহেলিত। আমরা চাই সত্যিকার অর্থে আমাদের জন্য কাজের ব্যবস্থা করা হোক, আমরা সমাজে অবদান রাখতে চাই।

রাহাত আরা বেগম বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক। কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ। তিনি আরও বলেন, আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সাথে থেকেছেন। আপনাদের সময় দিয়েছেন। তার বয়স হয়েছে। এবার আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না।

এ সময় জেলা মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে অন্যদের মাঝে স্বাগত বক্তব্য দেন, আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা পরভীন, জেলা মহিলা দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X