বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেন থেকে পড়ে স্টেশন মাস্টার গুরুতর আহত

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে চলন্ত ট্রেন থেকে পড়ে স্টেশন মাস্টার গুরুতর আহত। ছবি : কালবেলা
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে চলন্ত ট্রেন থেকে পড়ে স্টেশন মাস্টার গুরুতর আহত। ছবি : কালবেলা

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। তিনি রেলওয়ের লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন সকালে পর্যটক এক্সপ্রেসে চড়ে কক্সবাজার যাচ্ছিলেন। দুপুরের দিকে ট্রেনটি যখন শতবর্ষী কালুরঘাট সেতু অতিক্রম করছিল, তখন গার্ড-ব্রেক বগি থেকে তিনি দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

চট্টগ্রামের জানালি হাট স্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, ‘কালুরঘাট সেতুতে ট্রেনের গতি সাধারণত ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি থাকে না। তারপরও কোনোভাবে ভারসাম্য হারিয়ে ইকবাল হোসেন পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসে এবং চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার সময় ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার কিছুক্ষণ পর কালুরঘাট সেতুতে পৌঁছায়।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X