সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বাসে আগুন, চিৎকার করতেই গুলি

আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোরে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে হঠাৎ বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বাসচালক সাত্তার বলেন, রাতে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নামি। তখন দেখি চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। আমি চিৎকার শুরু করলে তারা ফাঁকা মাঠে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে তার হাঁটুতে আঘাত লাগে বলেও জানান তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যায়। প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই বাসটি। কে বা কারা আমার এত বড় ক্ষতি করল জানি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময় আশুলিয়ায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X