বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, বরিশাল। ছবি : কালবেলা
মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, বরিশাল। ছবি : কালবেলা

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে দুবাই নিয়ে বিক্রি, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের দায়ের অভিযোগে দায়েরকৃত মামলায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

তাছাড়া অপর একটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাদের।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আসামিদের অনুপস্থিতিতে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এই রায় ঘোষণা করেন। একই সাথে সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। তাছাড়া রায় অনুযায়ী পৃথক ধারায় উভয় সাজা একই সঙ্গে চলবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর কেরুয়া (নাজির দিঘির পাড়) এলাকার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তপাড়া এলাকার আনসার আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৭)।

বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাতে তিনি জানান, বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া নতুনহাট এলাকার বাসিন্দা নবীন ফরাজীকে (২৮) দুবাই নিয়ে ভাল চাকরি প্রলোভন দেখায় শাহ ইমরান সাগর।

সেই শর্তে ২০২৩ সালের ২৭ মার্চ নবীনকে দুবাই পাঠান শাহ ইমরান সাগর। দুবাই পৌঁছানোর পর নবীনকে মানবপাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেয় বাচ্চু মিয়া। এরপর তাকে আটকে রেখে নির্যাতন চালায় চক্রের সদস্যরা। পরে নবীন তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পাচারচক্রের সদস্যদের দিয়ে মুক্তি পান।

এরপর দুবাইয়ে থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশে ফিরে আসেন নবীন। এ ঘটনায় ২০২৩ সালের ৩০ আগস্ট দুইজনকে আসামি করে বরিশাল মানব পাচার অপরাধ দমন আদালতে মামলা করেন তিনি। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই শিহাবউদ্দিন ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন।

মানব পাচার আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) মো. লিয়াকত আলী খান জানিয়েছেন, জরিমানার টাকা বিধি মোতাবেক আদায় করে বাদীকে দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X