ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মী আটক। ছবি : কালবেলা
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মী আটক। ছবি : কালবেলা

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ফেনীর মহিপালের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার সাহাব উদ্দিনের ছেলে মুজিবুর রহমান, আবুল হাসেমের ছেলে শান্ত, মফিজুর রহমানের ছেলে বিয়াতি, ইস্রাফিলের ছেলে ইমন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে জিহাদ এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান জানান, মিছিলের চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে তারা ছাত্রলীগের কর্মী বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : এবার পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

বুধবার (১২ নভেম্বর) রাতে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ে

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১০

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১১

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১২

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৩

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৪

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৫

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৬

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৭

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৮

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

২০
X