শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৩২ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

নিহত আবদুল মান্নান। ছবি : সংগৃহীত
নিহত আবদুল মান্নান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান নামের এক শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান (৪০) সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মুহিদুল্লাহ বাপের বাড়ির মো. নাজেরের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা মান্নানকে বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন৷ তার সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিল। তবে কারা কী জন্য তাকে হত্যা করেছে সেই ব্যাপারে জানা যায়নি। দেশের পটপরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এখানে ঘুটঘুটে অন্ধকার। সেখানে তার নিথর দেহ পড়ে ছিল, সঙ্গে ছিল একটি মোটরসাইকেল। তবে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি বাঁ চোখের কাছে, বাঁ হাতে একটা এবং পেটের ডানপাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটাল তা জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X