রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

চা বিক্রির সময় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

গ্রেপ্তার ইমরান হোসেন খান। ছবি : কালবেলা
গ্রেপ্তার ইমরান হোসেন খান। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে দোকানে চা বিক্রির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান হোসেন খানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী শহরের টিএনটি মোড়ের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হোসেন খান উপজেলার রৌমারী গ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে রৌমারী থানার ওসি সেলিম মালিক কালবেলাকে বলেন, লকডাউন কর্মসূচি সমর্থন ও প্রস্তুতির এমন গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে টিএনটি মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X