মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে দৌড়, আটকের পর জানা গেল তিনি যুবলীগ নেতা

আটক যুবলীগ নেতা মো. তালেব। ছবি : সংগৃহীত
আটক যুবলীগ নেতা মো. তালেব। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন ইউনিয়ন যুবলীগের এক নেতা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গয়নাকুড়ি এলাকায় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

আটক মো. তালেব মেম্বার খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গয়নাকুড়ি এলাকায় পুলিশের একটি মোটরসাইকেলে মহড়া চলছিল। এসময় সেখানে থানা পুলিশের একটি দল উপস্থিত হলে তালেব মেম্বার দ্রুত গতিতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে আটক করে।

আরও জানা গেছে, গত ২৫ আগস্টও একই এলাকা থেকে তালেব মেম্বারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়ে এলাকায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‎আটককৃত যুবলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। তবে, ঠিক কী কারণে তালেব মেম্বারকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X