কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : আবু হানিফ

কিশোরগঞ্জের হোসেনপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আবু হানিফ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের হোসেনপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আগামীতে যোগ্য, সৎ এবং মেধাবীদের সংসদে পাঠালে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। রাজনৈতিক দলের প্রতি আহ্বান— জুলাই সনদ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি করবেন না। জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর গণঅধিকার পরিষদ মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী আবু হানিফ হোসেনপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিন। এর মাধ্যমে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ হবে এবং রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার হবে। গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট দানের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার সরকার ভারতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগ সারা দেশে যে চাঁদাবাজি, দখলদারি, মাদক ব্যবসা করত, তার কোনোটাই বন্ধ হয়নি। আগে আওয়ামী লীগ করত, এখন অন্য দলগুলো করে। এসব চাঁদাবাজ, দখলদার, মাদককারবারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে আগামীতে ভালো মানুষকে আপনারা ভোট দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১০

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১১

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১২

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৩

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৪

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৬

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৭

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৮

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৯

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

২০
X