নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয় দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে। ছবি : কালবেলা
সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের নিকলীতে দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নিকলীতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশে গত দুই দিনের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা আক্তার ফারুক বলেন, ২৮ ও ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি ও ১০.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হাওরাঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ঘনকুয়াশার সঙ্গে তীব্র কনকনে ঠান্ডা বাতাস বইছে। সামনের মাসজুড়েও এমন পরিস্থিতি থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। বিশেষ করে হাওরাঞ্চলে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত সরকারি-বেসরকারি উদ্যোগে হাওরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি বলেন, টানা দুই দিন নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ শীতের কষ্টে সবচেয়ে বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X