সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

নাটোরের তেঘড়িয়ায় বিএনপির নির্বাচনী সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরের তেঘড়িয়ায় বিএনপির নির্বাচনী সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

নাটোর-২ আসনে (সদর ও নলডাঙ্গা) আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতি একটি সুষ্ঠু, সুন্দর অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা প্রায় ২০ বছর ভোট দিতে পারেনি। দেশের মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই তপশিল ঘোষণা করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে তপশিল ঘোষণা করতে না পারলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন করা সম্ভব হবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নাটোরের তেঘড়িয়ায় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দুলু বলেন, আওয়ামী লীগ দেশে শাসনের নামে জাতির উপরে যে হত্যা, গুম, লুটপাট, নির্যাতন করেছে এগুলোর বিচার বাধাগ্রস্ত করতে পাশের দেশে বসে অনলাইনে লকডাউনের ঘোষণা দিচ্ছে। দেশে তাদের কর্মী-সমর্থক না থাকায় এআই প্রযুক্তির মাধ্যমে তারা মিছিলের ভিডিও তৈরি করে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা করছে। আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগকে প্রতিহত করার জন্য দেশের ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের সব অপতৎপরতা রুখে দেওয়া হবে।

স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X