সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

সাতক্ষীরায় গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
সাতক্ষীরায় গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।

মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এর আগে বিকেল সাড়ে ৩টায় তারা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ করে। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত এমপি মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সুবহান মুকুল, অ্যাড. আজিজুল ইসলাম, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, তারা আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চান, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সে লক্ষ্যে নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে তারা আন্দোলনের মাঠে আছেন এবং থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X