নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে : খোকন

নরসিংদী মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডেঙ্গুজ্বর ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। ছবি : কালবেলা
নরসিংদী মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডেঙ্গুজ্বর ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। সে জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে। আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নরসিংদী মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, রাজনীতির মূল উদ্দেশ্য জনসেবা করা। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করা। জনগণই রাষ্ট্রের মালিক। রাজনৈতিক সফলতার উৎস। জনগণকে বাদ দিয়ে অন্য কোনো চিন্তা যারা করেছে তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই বিএনপিকে যদি আপনারা আগামী দিন ক্ষমতায় পাঠান, তাহলে আপনাদের সকল দাবি-দাওয়া বাস্তবায়নসহ দেশকে ঢেলে সাজানো হবে।

ড্যাব নরসিংদী জেলা শাখার সহসভাপতি ডা. মবিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, সিভিল সার্জন ডা. সৈয়দ মুহাম্মদ আমিরুল হক শামীম, ড্যাব নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ।

আলোচনা শেষে দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি বুথের মাধ্যমে ২৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X