মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

আহত বাউলশিল্পী ও পুকুরের পানিতে ঝাঁপ দেওয়া এক ব্যক্তি। ছবি : কালবেলা
আহত বাউলশিল্পী ও পুকুরের পানিতে ঝাঁপ দেওয়া এক ব্যক্তি। ছবি : কালবেলা

মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় (বিজয় মেলার মাঠের পশ্চিম পাশে) এ ঘটনা ঘটে।

ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেন তৌহিদি জনতা ও বাউল শিল্পীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আহতরা হলেন— আবুল সরকার সমর্থক শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের আবুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল এবং সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম। তৌহিদি জনতার মওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসাশিক্ষকও আহত হয়েছেন এ ঘটনায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে সহস্রাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার মাঠের সামনে গিয়ে সমাবেশ শুরু করেন। এ সময় শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারী বাউলরা বিজয় মেলার মাঠের ভিতরে শহীদ মিনার চত্বরের কাছে সমবেত হন। এক পর্যায়ে তৌহিদি জনতার সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দেয়। এ সময় বাউল শিল্পীদের তিনজন আহত হন এবং তৌহিদি জনতার একজন আহত হন। পরে বাউল শিল্পীরা পুকুরে ঝাঁপ দিয়ে ওপারে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন কালবেলাকে বলেন, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। সে কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X