ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

নিজ এলাকায় মিন্টুকে বরণ করতে উন্মুখ নেতাকর্মীরা

প্রস্তুতি সভায় নেতাকর্মীরা। ছবি : কালবেলা
প্রস্তুতি সভায় নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে আলাইয়াপুরে ওই অনুষ্ঠান হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির মনোনয়ন প্রাপ্তির পর এই প্রথম নিজ সংসদীয় আসন সোনাগাজী ও দাগনভূঞায় যাবেন আবদুল আউয়াল মিন্টু। এ লক্ষ্যে বুধবার সকালে মিন্টুর নিজ এলাকা দাগনভুঞা উপজেলার আলাইয়াপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা উপজেলা যুবদলের সদস্য সচিব মনছুর ভুঞা কালবেলাকে জানান, আমরা আমাদের প্রিয় নেতাকে ফেনীর প্রবেশ পথ মোহাম্মদ আলী বাজার থেকে রিসিভ করে দাগনভূঞা উপজেলায় নিয়ে আসবে। এ নিয়ে দলীয় বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রিয় নেতাকে বরণ করতে উন্মুখ হয়ে আছি।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, সদস্য সচিব মনচুর ভুঞা, পৌর যুবদলের আহ্বায়ক ভিপি ঈমাম, সদস্য সচিব ইকবাল হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দার, সদস্য সচিব ওলি উল্যাহ শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X