মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণে সীমা আক্তার (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করছে পুলিশ।

নিহত সীমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সফিক তপাদারের মেয়ে। তারা সপরিবারে ঢাকায় থাকেন।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৩ নভেম্বর ঢাকা থেকে বাড়ি আসে সীমা আক্তার। বাড়ি এসে তালা খুলে ঘরে প্রবেশ করে। পরে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। তারা ভেবেছিল, সীমা ঢাকা চলে গেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মেয়েকে খুঁজতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন নিহত সীমার মা। বাড়িতে নিজ ঘরের তালা খুলে ঘরে গিয়ে দেখেন, আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় অর্ধগলিত মরদেহ।

মরদেহ দেখে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সীমার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X