রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় নিহতরা। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহতরা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রিকফিল্ড নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪)।

হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহাজাহানের ছেলে। নাজমুল হাসান একই বাড়ির মৃত শফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে হৃদয় ও নাজমুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যান।

রামগঞ্জ থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজিচালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X