তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

তাড়াশ থানা। ছবি : কালবেলা
তাড়াশ থানা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে একটি বিবদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের নারী-শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুর প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্য নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয়পক্ষ মাছ ছেড়েছে দাবি করে আসছিল।

শুক্রবার সকালে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে তার লোকজন মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকেরা বাধা দেয়। এতে দুপক্ষই ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।

তাদের মধ্যে রাশেদুল ইসলাম রাসু, আলমাছ উদ্দিন, শফিকুল ইসলাম, দেলবর হোসেন ও নজরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X