চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ। ছবি : কালবেলা
চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনা কমানো এবং ড্রাইভিং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের বিআরটিসি বাস ডিপোর প্রশিক্ষণ কক্ষে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় আয়োজিত এই প্রশিক্ষণে বিভাগের ১৯ জন মাস্টার ইন্সট্রাক্টর অংশ নিচ্ছেন।

রোববার (৩০ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিআরটিএ, সদর কার্যালয় নির্বাচিত ১১১ জন মাস্টার ইন্সট্রাক্টরের মধ্যে চট্টগ্রামের অংশগ্রহণকারীরা ৬০ ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ প্রশিক্ষণ কার্যক্রম নতুন লাইসেন্সপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে পেশাদার চালক তৈরি করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম বলেন, ‘সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার প্রশিক্ষণ অপরিহার্য। এ প্রশিক্ষণ মাস্টার ইন্সট্রাক্টরদের সক্ষম করবে তাদের শিক্ষার্থীদের দক্ষ ও নিরাপদ চালক হিসেবে গড়ে তুলতে। এটি চট্টগ্রামে ড্রাইভিং শিক্ষার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, ‘দক্ষ চালক তৈরি করতে এবং সড়কে মানুষের প্রাণহানি রোধ করতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা আধুনিক ট্রাফিক ব্যবস্থা, সঠিক ড্রাইভিং সংস্কৃতি এবং নিরাপদ ড্রাইভিং কৌশল শিখবে। এটি সড়ক দুর্ঘটনা কমাতে বড় ভূমিকা রাখবে।’

ডিরেক্টর (এনফোর্সমেন্ট) জাকির হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিটি মাস্টার ইন্সট্রাক্টর যেন তাদের শিক্ষার্থীদের নিরাপদ ও দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমটি চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।’

প্রশিক্ষণকালে মাস্টার ইন্সট্রাক্টররা থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল সেশন সম্পন্ন করবেন। এর মধ্যে থাকবে ড্রাইভিং শিক্ষা, সড়ক আইন, ট্রাফিক সিগন্যাল এবং দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কিত কৌশল। প্রশিক্ষণার্থীরা বাস্তব পরিস্থিতিতে নিরাপদ ড্রাইভিং এবং আধুনিক যানবাহন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করবেন।

মাস্টার ইন্সট্রাক্টররা জানিয়েছেন, ‘আমরা চাই এই প্রশিক্ষণ আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও দক্ষ ড্রাইভার তৈরি করতে সহায়ক হোক। এটি শুধু আমাদের কাজের মান বাড়াবে না, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় আশা করছে, প্রশিক্ষণ কার্যক্রম নতুন লাইসেন্সপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং চট্টগ্রামে ড্রাইভিং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পদক্ষেপকে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ ড্রাইভিং সংস্কৃতি তৈরির জন্য যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১০

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১১

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১২

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৩

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৪

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৫

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৭

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৮

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৯

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০
X